সিভিক ভলেন্টিয়ারকে বেঁধে রেখে সোনার দোকান লুঠ - The News Lion

সিভিক ভলেন্টিয়ারকে বেঁধে রেখে সোনার দোকান লুঠ




দি নিউজ লায়ন ;  কর্তব্যরত সিভিক ভলেন্টিয়ারকে বেঁধে রেখে সোনার দোকান লুঠ করে নির্বিঘ্নে চম্পট দিল দুষ্কৃতীরা। পূর্ব বর্ধমান জেলার কালনা থানা এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঠান্ডা কুয়াশায় ঢাকা  বুধবার রাতে ভয়াবহ ডাকাতি হয় কালনা -২ ব্লকের নেপাকুল বাজারে।  এখানে রাতে পাহারারত দুই সিভিক ভলেন্টিয়ারকে মারধর করে বেঁধে রেখে ডাকাতরা তাদের অভিযান চালায়।


 ঘটনার তদন্ত শুরু করেছে কালনা থানার পুলিশ। এখনও কেউ গ্রেফতার হয় নি। দোকানের মালিক সুজিত নন্দন জানান, দোকানে কিছুর রূপোর গয়না নগদ চার হাজার টাকা ছিল। সেসব নিয়ে গিয়েছে দুষ্কৃতীরা। ঘটনার জেরে নিরাপত্তার অভাব বোধ করছেন এলাকার ব্যবসায়ীরা। 


তারা বাজার এলাকায় রাতে নিরাপত্তা বাড়ানোর দাবি জানিয়েছেন। স্থানীয় সূত্রে জানা যায়, এলাকার মানুষজন ভোরে রাস্তায় বেরুলে সিভিক ভলেন্টিয়াররাদের বাঁধা অবস্থায় দেখতে পেয়ে জিজ্ঞাসাবাদ করতেই তারা ঘটনার কথা জানায়। সঙ্গে সঙ্গে কালনা থানার পুলিশকে খবর দিলে পুলিশ এসে ঘটনার তদন্ত শুরু করে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.